Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে প্রয়াত শেখ হায়েত আলী সরকারের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে সখীপুর থানা স্থাপনের অন্যতম সংগঠক, উপ-স্বাস্থ্য কেন্দ্রের একক জমিদাতা, সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতা প্রয়াত শেখ হায়েত আলী সরকারের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপি আলোচনা সভা, কবর জিয়ারত ও শোক র্যালী সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনায় অন্যদের মধ্যে মরহুমের সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীব, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফেরদৌসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সুধীজনরা অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version