Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ফাঁসিতে ঝুলে শ্রমিকের আত্মহত্যা

 

টাঙ্গাইলের সখীপুরে রাইসুল ইসলাম (১৬) নামের এক মুরগির লেয়ারের শ্রমিক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়চওনা-কুতুবপুর কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাইসুল ইসলাম ফুলবাড়িয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে রাইসুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের মুরগির লেয়ারে কাজ নেন। প্রতিদিনের মতো সে বৃহস্পতিবার ভোরে ওঠে লেয়ারে মুরগিকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ে। পরে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় লেয়ারের মালিক নুরুল ইসলাম এসে অনেক ডাকা ডাকি করে দরজা না খোলায় দরজার নিচ দিয়ে রাইসুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি খতিয়ে দেখার জন্য লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version