Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ফুটবল খেলা দেখতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সোহাগ মিয়া (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার দেওদিঘী ছাপড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া দাড়িয়াপুর মাদ্রাসা এলাকার আলী আকবরের ছেলে।
জানা যায়, সোমবার বিকেল চার দিকে সোহাগ মিয়া মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের সেবা মাঠে ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে দেওদিঘী ছাপড়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো মাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সোহাগকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version