Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ফ্রিজিয়ান জাতের গাভীর একসঙ্গে দুই ষাঁড় বাছুরের জন্ম

News Tangail

সখীপুরে ফ্রিজিয়ান জাতের গাভীর একসঙ্গে দুই ষাঁড় বাছুরের জন্ম

 টাঙ্গাইলের সখীপুর উপজেলার বংকী-শোলাপ্রতিমা স্টেডিয়ামের পশ্চিম পাশে ফ্রিজিয়ান জাতের একটি গাভী একসঙ্গে দুটি ষাঁড় বাছুরের জন্ম দিয়েছে। বিরল এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বংকী গ্রামের নুরুল ইসলামের ফ্রিজিয়ান জাতের গাভীটি দুটি ষাঁড় বাছুর প্রসব করে। নুরুল ইসলাম এই গ্রামের  নুর মাহমুদের ছেলে।

একসঙ্গে দুটি ষাঁড় বাছুর জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ বাছুর দুটি দেখতে নুরুল ইসলামের বাড়িতে ভিড় করেন। বর্তমানে গাভী ও বাছুর দুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন নুরুল ইসলাম।

নুরুল ইসলাম জানান, গাভীটি প্রসবের পর তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গাভী ও বাছুর দুটিকে প্রয়োজনীয় খাবার দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, একই গাভীর একসঙ্গে দুটি বাছুর জন্ম দেওয়ার ঘটনা এলাকায় সচরাচর দেখা যায় না। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version