Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বঙ্গবন্ধু ক্রিকেট লীগ উদ্বোধন

এম সাইফুল ইসলাম শাফলু: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে। উপজেলার সৃষ্টি সংঘ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা এ ক্রিকেট লীগের আয়োজন করেন। আজ বৃহস্পতিবার সকালে লীগের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।
উপজেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘মাদক ও উত্ত্যক্তকে না বলুন’-এ শ্লোগান নিয়ে বঙ্গবন্ধু ক্রিকেট লীগ শুরু হয়েছে। এ লীগে উপজেলার ১২টি দল নিবন্ধন করেছে। আগামী ৬ এপ্রিল এ লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী ম্যাচে সৃষ্টি সংঘ ক্রিকেট দল উপজেলার বহুরিয়া গ্রামের সোনালী ক্লাবকে ১০৩ রানে হারিয়েছে। উদ্বোধনী ম্যাচে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গণি, সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাসের ফারুক, শান্তিকুঞ্জ অ্যাকাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমান ভুইয়া প্রমুখ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version