সোমবার, মে ২৫, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে বড়চওনা ইউনিয়ন বিএনপির  ইফতার

সখীপুরে বড়চওনা ইউনিয়ন বিএনপির  ইফতার

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ১০ নং বড়চওনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ ৮ এপ্রিল শনিবার  কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম মিজানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে কেন্দ্রীয়  বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান, উপজেলা বিএনপির সভাপতি  শাজাহান সাজু, সাধারণ সম্পাদক  আঃ বাছেদ মাস্টার, সহ-সভাপতি নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা,পৌর বিএনপির সিনিয়র জয়েন সেক্রেটারি পাবেল তালুকদার,  উপজেলা যুবদলের সভাপতি ফরহাদ ইকবালসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট  আহমেদ আযম খান দোয়া প্রার্থনা করে  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ১০ নং বড়চওনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular