Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বহুরিয়া ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৮নং বহুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়েছে।

২৫ মে বুধবার  বিকাল ৩ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তার সভাপতিত্বে ইউপি সভায় ১ কোটি ২৩ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়। এতে হোল্ডিং কর না বাড়িয়ে নিজস্ব উৎস হতে মোট আয় ধরা হয় ১২ লাখ ৮০ হাজার। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৪৩ হাজার ৬ শত টাকা।
বাজেটে মোট উদ্ধৃত্ত রাখা হয়েছে ৩৬ হাজার ৪ শত টাকা। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন প্রকল্পে ৪০ লাখ টাকা। ২য় বরাদ্দ দেওয়া হয়েছে ভৌত অবকাঠামো উন্নয়নে ২৩ লাখ টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা। বাজেট অনুমোদন অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব মুহাম্মদ আক্কাস আলী। এ সময় ইউনিয়নের সকল সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত:  গত ২৮ এপ্রিল বহুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় উক্ত বাজেটটি উন্মুক্ত  সভায় ঘোষণা করা হয়েছিল।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version