Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বাল্যবিয়ের দায়ে বরের বাবাকে কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের দায়ে বরের বাবাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান এ দন্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার কচুয়া গ্রামের আবুল হাসেমের (৫০) ছেলে দুলাল হোসেনের (২৫) সঙ্গে কালিয়া জয়ের পাড়া এলাকার আলেব মিয়ার মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী আসমা আক্তারের (১৪) পারিবারিক ভাবে বিয়ে হয়। খবর পেয়ে রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান আদালত বসিয়ে বরের বাবা আবুল হাসেমকে ৬ মাসের কারাদন্ড দেয়।

এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান বলেন, বাল্য বিয়ে হওয়ায় বিয়ের তিনদিন পর বরের বাবাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version