নিজস্ব প্রতিনিধি: সখীপুরে বাল্যবিয়ে করায় দায়ে জাহাঙ্গীর আলম (২৬) নামের এক বরকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার গড়বাড়ি এলাকার করিম মন্ডলের ছেলে জাহাঙ্গীরের (২৫) সঙ্গে চাটারপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী নুরুন্নাহার আক্তারের (১৫) বাল্য বিয়ের চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে গিয়ে বর ও কনেকে ধরে আনেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর জাহাঙ্গীর আলমকে ১ মাসের কারাদন্ড দেয়। এসময় বর ও কনের অভিভাবকরা পালিয়ে যায়।
সখীপুর থানার উপ-পরির্দশক এস আই সিরাজুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায় পেয়ে বর জাহাঙ্গীর আলমকে শনিবার টাঙ্গাইল কারাগারে পাঠানো হবে।
এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, বাল্য বিয়ের সংবাদে পেয়ে ওই বাড়িতে গিয়ে বরকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
