Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিদ্যুৎপৃষ্ঠে হিন্দু পুরোহিতের মৃত্যু

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্ঠে রঞ্জন রায় (২৬) নামের এক হিন্দু পুরোহিতের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বেড়বাড়ী নামাপাড়া গ্রামে শ্রী ননী গোপালের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন রায় উপজেলার হাতিবান্ধা গ্রামের স্বগীয় মহাদেব রায়ের ছেলে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ওইদিন রাতেই পুরোহিতের নিজ গ্রাম হাতিবান্ধায় সমাহিত করা হয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে বেড়বাড়ী নামা পাড়া গ্রামের শ্রী ননী গোপালের বাড়িতে পূজা করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হন পুরোহিত রঞ্জন রায়। পরে তাকে মূমুর্ষূ অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রী ননী গোপাল জানান, সোমবার দুপুরে পূজা করার সময় এক পর্যায়ে বিদ্যুতের তারে স্পর্শ লাগে পুরোহিত রঞ্জন রায়ের। পরে তাকে সখীপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন- এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সন্ধ্যায় লাশ তার পবিারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version