Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭ শতাধিক কৃষক-কৃষাণীর মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস এ বিতরণ কর্মসূচির আয়োজন করে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা ,কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষিকর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ৭’শ কৃষকের মাঝে প্রায় ২০ টন রাসায়নিক সার,৩’শ কেজি সরিষার বীজ, প্রায় ১ টন ধানের বীজসহ বিভিন্ন প্রজাতির শাক-সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version