Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, আসামী গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে গোপনে বিশ্ববিদ্যায়ে পড়ুয়া এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়ানোর ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। ওই দুই যুবকদের নাম আশিক শীল (২৪) ও পাপ্পু (২৭)। তারা দুজনে সখীপুর পৌর এলাকার বাসিন্দা। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ নিউজ টাঙ্গাইলকে জানান, বেশ কয়েকদিন আগে আশিক শীল গোপনে ওই ছাত্রীর গোসলের ভিডিও করে। সেই ভিডিও তার বন্ধু পাপ্পুকে দেখায়। পরে ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে পুলিশ প্রমাণসহ আশিক ও পাপ্পুকে গ্রেপ্তার করে। রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে  এসআই ফয়সাল আরো জানান, আসামিদের কাছ থেকে জব্দকৃত ডিভাইসগুলো অধিকতর তদন্তের জন্যে সিআইডিতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version