Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব পরিবেশ দিবস -২০১৭ উদযাপন করা হয়েছে। সোমবার দুপুরে এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফায়জুল ইসলাম ভূইয়া, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version