Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে শনিবার বিকেলে সখীপুরের ভেট ডক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে শাভাযাত্রা বের হয়ে। পরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আনোয়ার হোসেন তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিশু শিক্ষার্থীদের একটি করে মুরগির ডিম খাওয়ানো হয়। ওই বিদ্যালয় মাঠে উপজেলার পোলট্রি খামারি ও ওষুধ বিক্রেতাদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সখীপুর ভেট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. দেলোয়ার হোসেন। এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল টিকা প্রদানের গুরুত্ব। এ প্রসঙ্গে খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষে ওই সভায় বক্তব্য উপস্থাপন করেন ওই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক প্রাণি চিকিৎসক খালেদ সাইফুল্লাহ, প্রাণি চিকিৎসক শাহীনুর ইসলাম ও পোলট্রি খামারি শফিকুল ইসলাম।

ভেট ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, ২০০১ সাল থেকে প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়ে আসছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version