Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ভেজাল ওষুধ বিক্রি ও সরবরাহ করার দায়ে দুই ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ভেজাল ওষুধ বিক্রি ও সরবরাহ করার দায়ে দুই ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী সরকার রাখী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার বড়চওনা বাজারের লোকজন মা মেডিকেল হলে ভেজাল ওষুধ ঢুকানোর সময় একটি মোটরসাইকেলসহ ওষুধ সরবরাহকারীকে আটক করে। পরে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী ঘটনাস্থলে গিয়ে ভেজাল ওষুধ বিক্রির দায়ে মা মেডিকেল হলের মালিক শাহ আলমকে ৩৫ হাজার এবং সরবরাহ করার দায়ে পাশ্ববর্তী ভালুকা উপজেলার তামাট গ্রামের শহিদুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমান ভেজাল ওষুধ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version