Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মহিলা আ.লীগ সদস‍্যের বাসায় হামলা ভাঙচুর

News Tangail
নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে উপজেলা মহিলা আওয়ামীলীগ সদস্য হাসিনা আক্তারের বাসায় হামলার ঘটনা ঘটেছে ।   মঙ্গলবার দুপুরে পৌরসভার ২ ওয়ার্ডের মুজিব কলেজ মোড় এলাকায় এ ঘটনায় ঘটে। এ ঘটনায়   আ.লীগ নেত্রী বাদী হয়ে প্রতিবেশী ৬ যুবকের নামে থানায়  লিখিত  অভিযোগ করেছেন। তারা হলেন একই ওয়ার্ডের ঠান্ডা মিয়ার ছেলে পারভেজ(২৮), বেলাল হোসেনের ছেলে মুন্না মিয়া (২৪), মৃত শামসুল হকের ছেলে সোহাগ মিয়া(২০), কামাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), রহিম মুন্সির ছেলে তৌহিদুল ইসলাম(২০) মোহাম্মদ মোস্তফার ছেলে রিফাত।
 হামলার স্বীকার  হাছিনা আক্তার বলেন, ওই ছয় যুবক আমার দোকানের মহিলা কর্মচারীদের প্রায়ই বিরক্ত করতো। প্রতিবাদ করায় প্রতিনিয়ত ওই মহিলা কর্মচারীকে এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে। মঙ্গলবার বাসায় যাওয়ার পথে ওই যুবককেরা আমার দোকানের মহিলা কর্মচারির গতিরোধ করে পরে ভয়ে চিৎকার করে দৌড়ে আমার বাসায় গিয়ে দরজার কপাট লাগায়। পরে ওই যুবকেরা আমার ঘরের ভেড়ায় দাড়ালো দেশী অস্ত্র দিয়ে আঘাত করে ভাঙচুর করে।
এ বিষয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিল ফজলুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি সামাজিক ভাবে বসে সমাধানের চেষ্টা চলছে।
সখীপুর থানার এএস আই মো. আ. ছালাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version