Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মাটিবোঝাই ট্রাক থেকে পড়ে দাদা-নাতির মৃত্যু 

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাটিবোঝাই ট্রাক থেকে পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জালাল উদ্দিন (৬১) ও তার নাতি শরিফুল ইসলাম (৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, আমড়াতৈল গ্রামের জালালউদ্দিন তার প্রবাসী ভাগনের বাড়িতে মাটি ওঠানোর জন্য ট্রাক ভাড়া করেন। সেই মাটিবোঝাই ট্রাকের ওপর চড়েন জালাল উদ্দিন ও তার নাতি শরিফুল ইসলাম। পথিমধ্যে ঝাঁকুনিতে ট্রাক থেকে পড়ে ঘটনাস্থলেই নাতি শরিফুল নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় দাদা জালাল উদ্দিনকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version