Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মাদক ও জঙ্গি প্রতিরোধে পুলিশ সুপারের সুধী সমাবেশ

এম সাইফুল ইসালাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রত্যয়ে মাদক ও জঙ্গি প্রতিরোধে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের সঙ্গে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সখীপুর থানা ক্যাম্পাসে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম পিপিএম’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, উপজেলা কমিউনিটি পুলিশিং’র সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতি নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। সমাবেশে পুলিশ সুপারের সঙ্গে উপজেলার মাদক, জঙ্গি, মোটরসাইকেল চুরি, ইভটিজিংসহ নানাবিধ সমস্যা প্রতিরোধে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version