Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে গণসচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদক বিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আলী হায়দার রাসেল।

বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আবুল হাশেমের সভাপতিত্বে অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবু সাইদ পীর সাহেব, সহকারী প্রধান শিক্ষক জনাব সাইদুর রহমান, সহকারী শিক্ষক সোহরাব আলী, অভিভাবক সদস্য শাহজাহান মিয়া ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

অতিথিগন তাদের বক্তব্যে মাদকের করালগ্রাসে নিমজ্জিত/আক্রান্তদের পরিনতি, মাদকের কূফল ও পরিত্রাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছাত্ররা জঙ্গি সন্ত্রাস ও মাদককে না বলে সমাজ থেকে এসব নির্মূল করার ক্ষেত্রে তাদের সক্রিয় ভূমিকা পালন করার প্রত্যয় ব্যাক্ত করেন। মাদক বিরোধী গান ও বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version