Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মানব সেবায় বন্ধু মহলের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

News Tangail

আনোয়ার পাশা: “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই শ্লোগান কে সামনে রেখে মানব সেবায় বন্ধু মহলের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। ২৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী বড়চওনা কুতুবপুর কলেজে এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচী সম্পন্ন হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেণ  বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আবদুর রউফ। এসময় উপস্থিত ছিলেন মানব সেবায় বন্ধু মহলের সিনিয়র সদস্য ডাঃ জাকারিয়া, ওমর ফারুক তনজিল, ইলিয়াস আহমেদ, রাসেদ হাসান, সাদ্দাম, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম সহ মানব সেবায় বন্ধু মহলের শুভাকাঙ্খিরা।

উল্লেখ্য, “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version