এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে দুই শতাধিক মাকে নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালিদাস কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কালিদাস কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয় আয়োজিত সমাবেশে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম বুলবুলের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
