Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

এম সাইফুল ইসলাম শাফলুঃ  টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় তাসফিন আহমেদ (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
রবিবার বিকেলে নলুয়া টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী কলাবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংএর সাথে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত তাসফিন নলুয়া আড়ালিয়া পাড়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে এবং স্থানীয় ইউরেকা শিক্ষা পরিবারের দশম শ্রেণির শিক্ষার্থী। তার এ অকাল মৃত্যুতে পরিবার পরিজন শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version