এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সখীপুর উপজেলা কওমী ওলামা কল্যাণ পরিষদ, ইমাম ও মুয়াজ্জিন সমিতি জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক ও ছাত্রসহ সহস্রাধিক মুসুল্লী মিছিলে অংশ নেন।
