Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে লকডাউন বিধিনিষেধ না মানায় জরিমানা

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ সখীপুরে লকডাউন বিধিনিষেধ না মানায় ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী পৌরশহর ও বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাস ব্যাপকহারে বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউন ঘোষণা করে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ী ও পথচারীকে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করে জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version