বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গুডনেইবারস্’র সনদ বিতরণ

সখীপুরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গুডনেইবারস্’র সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ১৮ বছর বয়সী শতাধিক শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ বিতরণ ও উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়ানপাড়া গুডনেইবারস বাংলাদেশ সখীপুর সিডিপিতে নিয়মিত অধ্যয়ণরত ১৮ বছর বয়সী ১০৯ জন শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা সনদ ও উত্তরীয় প্রদান করা হয়। গুডনেইবারস বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর এম. মাঈনউদ্দিন মইনুল প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও উত্তরীয় পড়িয়ে দেন।

এ সময় অন্যদের মধ্যে গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, গুডনেইবারস বাংলাদেশ’র পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং সংরক্ষণ শাখা প্রধান সি লুটাস পুলক সরকার, ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিক, প্রোগ্রাম অফিসার প্রাঞ্জলীমৃ, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে সম্মানা শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular