Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে শিক্ষা ব্যবস্থাপনা মূলক প্রশিক্ষণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে গুড নেইবার বাংলাদেশ সখীপুর শাখার আয়োজনে শিক্ষা ব্যবস্থাপনা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলানায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সিডিপি ম্যানেজার মিস্টার লুটাস পুলক সরকারের সভাপতিত্বে আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দু দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম আল মামুন, শিক্ষা ও সুরক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, সাংবাদিক ফজুলল হক বাপপা, এম সাইফুল ইসলাম শাফলু, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে উপজেলার ২টি মাধ্যমিক ও ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version