Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে শিশু হত্যার ঘটনায় শ্রবণপ্রতিবন্ধী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শিশু শামীম (১০) হত্যার ঘটনায় সন্দেহভাজন এক শ্রবণপ্রতিবন্ধী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরদিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সখীপুর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে টাঙ্গাইল আদালতে নিয়ে শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়ের একজন দক্ষ শিক্ষকের সহায়তায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত সোমবার দুপুরে উপজেলার কালিয়ান পাড়া এলাকা থেকে শামীম নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির কাছের একটি বন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা শাহিন আলম বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version