এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় পৌরসভার আদর্শ শিশুকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রভাতী তরুণক্লাব আয়োজনে শেখ মুজিব শীর্ষক আলোচনাসভায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব কৃষিবিদ দেওয়ান মাহবুবুর রহমান বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে , গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সুপার হুমায়ন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, ওসি একে সাইদুল হক ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এসএম আবদুল্লাহ , সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার, ব্যবসায়ী নাছির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপপা, প্রভাতী তরুণক্লা ‘ সভাপতি হাবিব ভূইয়া, সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পিবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।সখীপুরে শেখ মুজিব শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
0
257
Previous article
Next article
