Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সখীপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সখীপুর খাদ্য গুদামে এ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম, ওসি তদন্ত লুৎফুল কবির, আবুল কালাম আজাদ, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সালাম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ বলেন, এবার সরকারের নির্ধারিত প্রতিমণ ধান ১ হাজার ৪০ টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এ উপজেলায় ৫১৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে চলবে আগামি ৩১ আগষ্ট পর্যন্ত। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিকটন ধান বিক্রি করতে পারবে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version