মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে সরকারি জমিতে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

সখীপুরে সরকারি জমিতে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে সরকারি খাস জমিতে মাটি কাটার অপরাধে খননযন্ত্র মালিক মোশারফ হোসাইনকে (৪০) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেল ৩টায় এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মোশাররফ হোসাইন পার্শ্ববর্তী কালিহাতীর পাইকপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

জানা যায়, সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা উপজেলার কাকড়াজানের বাঘেরবাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাটি কাটার অপরাধে মালিক মোশারফ হোসাইনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ওই ভেকু (খননযন্ত্র) দিয়ে সরকারি খাস জমির মাটিকাটা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে খননযন্ত্রের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular