Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ইসমাইল হোসেন:

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে তিন সন্তানের জননী মোছা. পারুল আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারুল আক্তার পাশের গড়বাড়ি গ্রামের দুবাই প্রবাসী মুনসুর মিয়ার স্ত্রী এবং হামিদপুর গ্রামের হাসমত আলীর মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারুল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে ওই রাতেই পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন আরও জানায়, গত দুই দিন আগে পারুল স্বামীর বাড়ি গড়বাড়ি থেকে বাবার বাড়ি হামিদপুরে আসেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version