Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে স্কুল ছাত্রী (১৪) ধর্ষণ মামলায় ধর্ষক সবুজকে (২৭) গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বগা প্রতীমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে সবুজকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার বগা প্রতীমা গ্রামে ওই স্কুল ছাত্রী বাড়ির পাশে লাকড়ি কুড়াতে গেলে গামছা দিয়ে মুখ বেঁেধ বখাটে সবুজ মিয়া জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে ওই ধর্ষিতা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে শনিবার রাতে ধর্ষক সবুজকে গ্রেফতার করে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বলেন, ধর্ষক সবুজকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version