Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে স্কুল শিক্ষকের বেত্রাঘাতে ৩৫ শিক্ষার্থীর জখম শিক্ষক বরখাস্ত

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে শাহীন স্কুল (বড়চওনা শাখার) ৩৫ ছাত্রীকে বেত্রাঘাতের ঘটনায় এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২১ মার্চ) দুপুরে স্কুলের পরিচালনা পরিষদ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয়ে এক জরুরী বৈঠকে ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্কুল শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের শাহীন স্কুলের বড়চওনা শাখায় দশম শ্রেণির ক্লাশে গত সোমবার (১৯ মার্চ) ৪৮ শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন শিক্ষার্থী সকাল ৮টার পরিবর্তে ৫ মিনিট পর ৮টা ৫ মিনিটে ক্লাসে আসে। এছাড়াও ওই ৩৫ জন ছাত্রীর হোমওয়ার্ক খাতা জমা দিতেও হয়। এতে ক্ষিপ্ত হয়ে ক্লাশ শিক্ষক শাহআলম মিয়া ওই ৩৫ জন শিক্ষার্থীকেই বেত্রাঘাত করে। শিক্ষকের এ ভয়ঙ্কর আচরণে এসময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ ঘটনায় বুধবার দুপুরে স্কুলের পরিচালনা পরিষদের এক জরুরি বৈঠকে ওই অভিযুক্ত শিক্ষক শাহআলমকে এক মাসের জন্য সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষার্থীদের অভিভাবক মতিউর রহমান, আবু সাঈদ মিয়া, তুলা মিয়া, নজর আলী ও কলিম উদ্দিন জানান, ‘ শিক্ষকের এমন আচরণে তারা হতবম্ব হয়েছেন।

এ ব্যাপারে বেত্রাঘাতপ্রাপ্ত শিক্ষার্থী জাকিয়া সুলতানা রিয়া, শারমিন, মিনা, সুমী আক্তার ও মুক্তামণি জানান, ক্লাসে আসা মাত্রই শাহ আলম স্যার আমাদের মারপিট শুরু করে। আমাদের প্রত্যেককে দুই হাতের বাহুতে বেত্রাঘাত করা হয়েছে।
এ প্রসঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক জালাল উদ্দিন ও হুমায়ুন কবীর বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে এক মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version