Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলামকে সংবর্ধনা 

সখীপুর প্রতিনিধি:  টাঙ্গাইলের সখীপুরে সাড়াসিয়া সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এমপিওভূক্ত হওয়ায় স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় সাড়াসিয়া গ্রামের সান স্টার ইয়ং ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ওই ক্লাবের সভাপতি প্রকৌশলী আবিদ হোসেন।

সংবর্ধেয় প্রধান অতিথি স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত শিকদার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান সাদেকুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল আরপিটিআই এর অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌশলী মোসলেম উদ্দিন, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, যাদবপুর ইউনিয়ন এর চেয়ারম্যান এ.কে.এম. আতিকুর রহমান, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সানস্টার ইয়ং ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

সানস্টার ইয়ং ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল রানা জানান, উপজেলার সাড়াসিয়া গ্রামে আজ থেকে ৩৫ বছর আগে ১৯৮৫ সালে সান স্টার ইয়ং ক্লাব প্রতিষ্ঠিত হয়।

ওই ক্লাবের উদ্যোগে ২০০৯ সালে ওই ক্লাবের নামানুসারে সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালের শেষদিকে স্থানীয় সাংসদের চেষ্টায় ওই শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হওয়ায় ওই ক্লাবের পক্ষ থেকে সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version