Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সড়ক দুর্ঘটনায়  নিহত ১, আহত ৫

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দূর্ঘটনায় অটোভ্যান চালক সমাদ (৪৫) নিহত হয়েছে এবং ৫জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার বংশীনগর এলাকায় অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত সামাদ বংশীনগর এলাকার মৃত সমেস উদ্দিনের ছেলে।

 

সখীপুর থানার এসআই জয়নাল আবেদীন জানায়, গুরুতর আহত সামাদকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা  করেন। থানায় নিয়মিত মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গ এ পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version