Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত

ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পারভিন আক্তার (২৮) নামের এক গৃহবধু নিহত হয়েছে। বুধবার বিকেলে বড়চওনা-কালিহাতী সড়কের পলাশতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারভিন উপজেলার বাঘেরবাড়ি এলাকার কদ্দুস মিয়ার মেয়ে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক চালককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পারভিন স্বামীর বাড়ি কালিহাতী থেকে অটোরিক্সা যোগে বাবার বাড়ি বাঘেরবাড়ি যাওয়ার পথে বড়চওনা-কালিহাতী সড়কের পলাশতলী ব্রিজ নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পারভিন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ওই অটোরিক্সার যাত্রী এক শিশুকে গুরুতর আহত অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় জনতা ওই ঘাতক ট্রাক চালকে আটক করে গাড়িটি ভাংচুর করেছেন।

সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version