এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় কোরবান আলী (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের বাশার চালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান আলীর ওই ইউনিয়নের বাশার চালা গ্রামের বাসিন্ধা।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের বাশারচালা বাজার এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সময় সখীপুর গামী একটি বাঁশ ভর্তি ট্রাক বৃদ্ধ কোরবান আলীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

