Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সড়ক দুর্ঘটনা ! সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা অবশেষে শতবর্শীর মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা অবশেষে মৃত্যু বরণ করলেন শতবর্শী আবুল কাশেম ওরফে তমছের মোল্লা। শনিবার রাত সাড়ে ১০ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত তমছের মোল্লা নলুয়া গ্রামের মৃত নওশের মোল্লার ছেলে এবং ডা. তারেকুজ্জামানের বাবা। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত ৩১ জানুয়ারি বিকেলে সখীপুর-ঢাকা সড়কের নলুয়া হবিবুর মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় তাকে সিএনজি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শতবর্শী বৃদ্ধ আবুল কাশেম ওরফে তমছের মোল্লাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে ওই রাতেই অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। রবিবার তার নিজ গ্রাম নলুয়ায় বেলা দুই টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর এ মৃত্যুতে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version