নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গুডনেইবারস বাংলাদেশ সিডিপি কর্তৃক উপজেলার ১’শ ৪৭জন হতদরিদ্রকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কালিয়ানপাড়া নিজস্ব ক্যাম্পাসে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে প্রতিজনকে ৭ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তৈল এবং দুটি সাবান বিতরণ করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী অসহায়দের মাঝে তুলে দেন।
এ সময় সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, প্রেসক্লাব সহ-সভাপতি তাইবুর রহমান,ইউপি সদস্য ওয়াসিম মিয়া, মেডিকেল অফিসার বিদ্যুত চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
