Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে হাতিয়া সদর ও বাজাইল বিটের অবৈধ ৬ করাতকল উচ্ছেদ

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চলে স্থাপিত অবৈধ ৬টি করাতকল উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার উপজেলার হাতিয়া রেঞ্জের হাতিয়া সদর বিটের শাহিন আহমেদ,  দেলোয়ার হোসেন এবং আবু সাঈদের  করাতকল ও বাজাইল বিটে  মোসলেম উদ্দিন, চান মিয়া এবং রহিজ উদ্দিনের অবৈধভাবে গড়ে উঠা  এ ছয়টি করাতকল উচ্ছেদ কর হয়।

অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জামাল হোসেন তালুকদার। এ সময় বন বিভাগের হাতিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আলাল খান উপস্থিত ছিলেন।

হাতিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আলাল খান নিউজ টাঙ্গাইলকে জানান, উচ্ছেদ হওয়া মালামাল জব্দ করা হয়েছে। সংরক্ষিত বন রক্ষায় অবৈধভাবে গড়ে উঠা করাতকলগুলো উচ্ছেদে বন বিভাগের এ অভিযান চলমান থাকবে।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version