Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে গত রবিবার (২০ এপ্রিল) রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে হারুকে গ্রেফতার করা হয়।

হারুন উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। তিনি ওই যুবদল নেতার বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে অভিযান চালিয়ে হারুনকে ১০ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য
হারুনকে ৭ দিনের রিমন্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এছাড়াও তার বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version