Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ২ ছাত্রীকে বহিষ্কার চার জনকে অর্থদন্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২ ছাত্রীকে বহিষ্কার এবং মোবাইল ফোন নিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা সখীপুর পিএমপাইলট স্কুল এন্ড কলেজ ভেন্যুতে পরীক্ষা দিতে আসা ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় মোবাইল ফোনে প্রশ্ন ও উত্তরপত্র ব্যবহারের অপরাধে দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়ছে। বহিষ্কৃতরা হল -সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী আফরোজা আক্তার (রোল নং-১৬৩০৮৮) ও কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের লাবনী আক্তার (রোল নং-১৬২৫৭১)।

অন্যদিকে নিষেদাজ্ঞা অমাণ্য করে পরীক্ষার কেন্দ্রের ২শ গজের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করার দায়ে ৪ ব্যাক্তিকে অর্থদন্ড দেওয়া হয়েছে। অর্থদন্ড প্রাপ্তদের মধ্যে আরিফ হোসেন, আমিনুল ইসলাম, বুলবুল হোসেনকে ২০০ টাকা করে এবং ফারুক মিয়াকে ৫০ টাকা জরিমানা করা হয়। অর্থদন্ড প্রাপ্তদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।

এ বিষয়ে নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা জান্নাত তাহেরা বলেন, মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ব্যবহারের অপরাধে দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। এবং নিষেদাজ্ঞা অমাণ্য করায় ৪ ব্যাক্তিকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version