Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ৪ ইউপিতে বিজয়ী যারা

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২জন বিদ্রোহী ২জন আ.লীগ প্রার্থী জয়লাভ করেছেন।

যাদবপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী একেএম আতিকুর রহমান আতোয়ার (নৌকা) পেয়েছে ১০২৯১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার বজলুর রহমান বাবুল (আনারস) পেয়েছেন ৬১৫৮ ভোট।

বহেরাতৈল ইউনিয়নে মো. ওয়াদুদ হোসেন (নৌকা) পেয়েছেন ৯০৪২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফেরদৌস (আনারস) ৬১৪৭ ভোট।

কাকড়াজান বিদ্রোহী প্রার্থী দুলাল হোসেন (আনারস) পেয়েছেন ১৪৯৪৩ ভোট , তরিকুল ইসলাম বিদ্যুত (নৌকা) পেয়েছেন ৬৮৭৫ ভোট।

বহুরিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সরকার নূরে আলম মুক্তা (মোটরসাইকেল) পেয়েছেন ৮৭০৯ ভোট, গোলাম কিবরিয়া সেলিম (নৌকা) পেয়েছেন ৬২১৭ ভোট।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version