Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ৫’শ লিটার জাওয়াসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সখীপুর প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে ৫’শ লিটার মদ তৈরির উপকরণসহ (জাওয়া) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নাগেরচালা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- ওই গ্রামের শ্রী কৃষ্ণ কোচের ছেলে শ্রী ক্ষিতিশ কোচ (৫০) এবং একই গ্রামের লাল মোহন কোচের ছেলে মেঘলাল কোচ (৫৫)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন- শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  নাগেরচালা এলাকা থেকে ৫” লিটার মদ তৈরির উপকরণসহ তাদের গ্রেফতার করে শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version