Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

সখীপুর প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সখীপুর উপজেলা সমবায় দপ্তর র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানা সভাপতিত্ব করেন।

সমবায় দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম।

উপজেলা সমবায় কর্মকর্তা নাসির উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস, প্রফেসর আলীম মাহমুদ, সখীপুর বাজার বণিক বহুমুখী সমিতির সভাপতি মো.খলিলুর রহমান, জেলা বার সমিতির সভাপতি এ্যাড. আব্বাস আলী আকন্দ, ইউসিসিএ লি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version