এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় উপজেলার ৫ শতাধিক প্রান্তিক মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী (খাদ্যসামগ্রী) বিতরণ করলেন ইউএনও । ২৮ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাঁচ শতাধিক দরিদ্র রিকশাচালক, ভিক্ষুক ও দিনমজুরদের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, বহেড়াতৈল ইউনিয়নি পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, করোনা সংক্রমণের বিস্তাররোধ ও প্রতিকারের সারা দেশের ন্যায় সখীপুরে জনসমাগম নিষিদ্ধ থাকায় উপজেলার খেটে খাওয়া প্রান্তিক মানুষের জীবন ধারণে যেন কোনো সমস্যা না হয় সেই লক্ষ্যে দরিদ্র ও শ্রমজীবী প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু এবং দেড় কেজি ডাল বিতরণ করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
