Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ৭ই মার্চ উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনাসভা

Exif_JPEG_420

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অধ্যাপক রফিক-ই-রাসেলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না,অধ্যাপক নজরুল ইসলাম, জাহাঙ্গীর তারেক, শাইফুল ইসলাম শামীম, অধ্যাপক আহাম্মদ আলী, শফিউর রহমান কাজী বাদল, শিবলী আহমেদসহ ও উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version