Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর ও বাসাইল হাসপাতালে পিপিই দিলেন ব্যা‌রিস্টার কুঁ‌ড়ি সি‌দ্দিকী

এম সাইফুল ইসলাম শাফলু : কৃষক শ্র‌মিক জনতা লী‌গের সভাপ‌তি বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকীর কন্যা ব্যা‌রিস্টার কুঁ‌ড়ি সি‌দ্দিকী ক‌রোনা প্র‌তি‌রো‌ধে সখীপুর  উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসক‌দের জ‌ন্যে ১০টি ব্য‌ক্তিগত সুরক্ষা সামগ্রী (‌পি‌পিই) ও ৫০০ হ্যান্ডগ্লাভস দি‌য়ে‌ছেন। বৃস্হপ‌তিবার সখীপুর উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহা‌ন ও আবা‌সিক মে‌ডিক্যাল অ‌ফিসান শাহীনুর আলমের হা‌তে দল‌টির পৌর ক‌মি‌টির সভাপ‌তি আবু জা‌হিদ রিপন এ সামগ্রী তু‌লে দেন।   এ সময় স্থানীয় কৃষক শ্র‌মিক জনতা লী‌গ নেতা দুলাল হো‌সেন, আলমগীর সি‌দ্দিকী, আশিক জাহাঙ্গীর প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এর আগে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকীর পক্ষ থেকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সেও ৮ টি পি‌পিই ও ৫০০ হ্যান্ডগ্লাভস্ প্রদান করা হয় ব‌লেও দল‌টির পক্ষ থে‌কে জানা‌নো হয়।

আবু জা‌হিদ রিপন ব‌লেন, দে‌শের দু‌র্যো‌গে ব্য‌ক্তিগতভা‌বে সখীপুর বাসাই‌লের মানু‌ষের কথা ভে‌বে কুঁ‌ড়ি সি‌দ্দিকী এই সামগ্রী পা‌ঠি‌য়ে‌ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version