জাকির হোসেন: সখীপুর-বাটাজোর সড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও মালবাহী গাড়ী চলাচল করে। সখীপুর থেকে ময়মনসিংহ ও ঢাকা যাতায়াতের জন্য এ সড়কটি ব্যবহৃত হয়। কিন্তু কীর্ত্তনখোলা বাজারের পশ্চিম পাশে বেইলি ব্রীজটি ভেঙ্গে পড়ায় মালবাহী গাড়ী ও হাজার হাজার যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটছে।
স্থানীয় উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে বেইলি ব্রীজটি মেরামত করা হলেও যানবাহনের অতিরিক্ত চাপের কারনে দুই তিন মাস চলাচল করতে পারলেও বেইলি ব্রীজটির পাটাতন ভেঙ্গে যানবাহন চালাচলের অনুপযোগী হয়ে পড়ছে। অনুপযোগী হওয়ার পরও ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করেছে। ফলে যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।
এলাকাবাসীর দাবী বেইলি ব্রীজটি সংস্কার না করে স্থায়ী ব্রীজ নির্মান করলে বেইলি ব্রীজের পাটাতন ভাঙ্গার সমস্যা থাকবে না। সখীপুর,ঘাটাইল,কালিহাতী,মধুপুর এলাকায় প্রতি বছর উৎপাদিত মৌসুমী শাক-সবজি,আম,কাঁঠাল,কলা, আনারস সহ বিভিন্ন দ্রব্যাদি এ সড়কে পরিবহন করা হয় এবং দেশের উত্তরাঞ্চল,গরু,মহিষ,ছাগল,ভেড়া এ সড়কটি ব্যবহার করে ঢাকাসহ বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলায় পরিবহন করা হয়।।
এ বিষয়ে সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস বলেন, ২৯মিটার বেইলি ব্রীজটি মেরামতেরে জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
