Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর-বাটাজোড় সড়কের ক্যাপ্টেন মোড় বেহাল অবস্থা ঈদে দূর্ভোগে পড়বে ঘরমুখো মানুষ

এম সাইফুল ইসলাম শাফলু ,সখীপুর (টাঙ্গাইল): সখীপুর থেকে বাটাজোড় হয়ে সীডস্টোর যাওয়ার একমাত্র সড়ক এটি। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সখীপুর-বাটাজোড় সড়কের ক্যাপ্টেনমোড় এলাকা।

সখীপুর পৌরসভা থেকে ক্যাপ্টেনমোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পলেস্তারা (ভিটুমিন) উঠে গিয়ে খানা খন্দকের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ওই সড়কের যাতায়াতকারী মানুষ ও যানবাহন। চলতি বর্ষার সামান্য বৃষ্টিতে এ দুর্ভোগের মাত্রা আরও বেড়ে গেছে। ঈদে ব্যাপক দূর্ভোগের আশংকা করছেন ওইসড়কে চলাচলকারী ঘরমুখো মানুষ। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিভাগ সংস্কারের উদ্যোগ না নেয়ায় প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে।সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় যাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিন ওই সড়ক ঘুরে দেখা গেছে, সামান্য বৃষ্টিতে ওইসব গর্তগুলো পানিতে ভরে গিয়ে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। বিকল্প কোন সড়ক না থাকায় বড় বড় গর্তের উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ছোট- বড় ও ভারি যানবাহন। প্রায়ই সিএনজি , ব্যাটারী চালিক অটো, মোটরসাইকেল এমনকী মালবাহী পি-ক্যাপ. ও ট্রাক উল্টে বা আটকে পড়ে তীব্র জানযটের সৃষ্টি হচ্ছে। থকথকে কাদাযুক্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও এক ঘন্টার রাস্তায় সময় লাগছে দেড় থেকে দুই ঘন্টা। সড়কটি খারাপ হওয়ার অজুহাতে ওই সড়কের চলাচল কারী যাত্রী ও মালবাহী যানবাহনের অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।

ওই সড়কে নিয়মিত চলাচলকারী  সিএনজি  ড্রাইভার সেফাত জানান, সড়কটি এখন আর সড়ক নাই ডোবায় পরিণত হয়েছে। সড়কটি সংস্কার না করা হলে অচিরেই সখীপুর থেকে পূব অঞ্চল, কীর্ত্তণখোলা, বাগবেড়, ইছাদিঘী, পাথার, কালমেঘাসহ বাটাজোড় হয়ে ময়মনসিংহ ও ঢাকা গাজীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী এসএম হাসান ইবনে মিজান বলেন, চলতি বর্ষা শেষেই সখীপুর পৌরসভার মুখতার ফোয়ারা থেকে ক্যাপ্টেনমোড় পর্যন্ত আরসিসি ডালাই এবং বাকি সড়কটি ভালুকা সীমানা পর্যন্ত ১৩ কোটি টাকা ব্যায়ে ১৮ ফিট প্রসস্ত রাস্তা মেরামতের কাজ শুরু হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version